মালদা

আর্ন্তজাতীক নারী দিবসকে সামনে রেখে গাজোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে গাজোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। জানা গিয়েছে, মঙ্গলবার আয়োজিত এই আলোচনা সভায় নারীদের মর্যাদা, নারীদের উন্নয়ন, বর্তমান সরকার নারীদের জন্য কি কি উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছেন, তার সুযোগ-সুবিধা কিভাবে পাবেন নারীরা, এছাড়াও নারীদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাটি আগামি ৮ ই মার্চ পর্যন্ত চলবে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজোল গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি রঞ্জিত বিশ্বাস, মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা মনিন্দ্র চন্দ্র পাল, গাজোল ব্লক তৃণমূল নেতা সিসির চক্রবর্তী,  গাজোল ব্লক শ্রমিক ইউনিয়নের সভাপতি অরবিন্দ্র ঘোষ, গাজোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যা ললিতা মণ্ডল সহ অন্যান্যরা। 

        পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার জানান, মূখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৮ ই মার্চ রাজ্যের জলপাইগুড়িতে আন্তর্জাতীক নারী দিবস পালন করা হবে। তার আগাম প্রস্তুতি হিসেবে ও এলাকার মানুষদের নারী দিবস সম্পর্কে অবগতি করানোর জন্যই সারা রাজ্যের সাথে গাজোলেও মহিলাদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8QiwHyIYCXY